সংগৃহীত ছবি
সারাদেশ

ঝালকাঠিতে মৎসজীবী সুফলভোগীদের সাথে মতবিনিমন

এস এম রেজাউল করিম, ঝালকাঠি প্রতিনিধি: সসাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট (এসসিএমএফপি) কম্পোনেন্ট-৩ এর আওতায় ঝালকাঠির রাজাপুরে আদর্শ মৎসজীবী গ্রাম সংগনের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে স্থানীয় বাতুরতলা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসডিএফের সহযোগীতায় এ সভার আয়োজন করা হয়।

আরও পড়ুন: ১৩ পোশাক কারখানায় ছুটি ঘোষণা

এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর। এ সময় মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় উপপরিচালক নৃপেন্দ্র নাথ বিশ^াসের সভাপতিতে মতবিনিময় সভার আলোচনায় অংশ নেন, জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ্র।

এই মতবিনিময় সভার প্রধান অতিথি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন সংগঠনের সুফলভোগী নারী ও পুরুষ সদস্যদের সাথে প্রজেক্ট সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি বলেন, সরকার বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে উপকরণ বিতরণ করে মৎস্যজীবীদের স্বাবলম্বী করার চেস্টা করছে। মৎস্যজীবীরা এর সুফলও পাচ্ছে। মতবিনিময় সভা শেষে অতিরিক্ত সচিব তোফাজ্জেল হোসেন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে মৎস্যজীবীদের মধ্যে বিতরণ করা গবাদিপশু পরিদর্শন করেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা