অপরাধ

হত্যা মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে আব্দুল মন্নান নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় পিতা-পুত্রের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রহিবুল ইসলাম এ রায় দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন স্থানীয় সোনাপুর গ্রামের বাসিন্দা ৫০ বছর বয়সী ফিরোজ আলম ও তার ছেলে ২০ বছর বয়সী জুয়েল।

আদালত সূত্র জানা যায়, লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর গ্রামের নাছির আলী দালাল বাড়িতে ২০১৫ সালের ২৮ জুলাই ডাব পাড়াকে কেন্দ্র করে আব্দুল মন্নানকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা ইসমাইল জবিউল্লাহ বাদী হয়ে থানায় দুইজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ একই বছরের ২৫ ডিসেম্বর দুইজনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি ও একাধিক স্বাক্ষীর স্বাক্ষগ্রহণ শেষে অভিযুক্ত ফিরোজ ও তার ছেলের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থ দণ্ডের রায় দেন।

লক্ষ্মীপুর জজ কোর্টের পাবলিক প্রসেকিউটর (পিপি) জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

সাননিউজ/এএএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা