সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সিরাজ মিয়া (৪৫) নামে ১ জন পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহী আহত হয়েছে ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী মামদপুর এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিহত ব্যক্তি, উপজেলার দামোধরতপী গ্রামের মৃত তেরাব আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার দুপুরের দিকে ঐ ব্যক্তি রাস্তা পারাপারের সময় সুনামগঞ্জ-সিলেটগামী মোটরসাইকেল (সিলেট-ল ১২৬৭০৯) সাথে সরাসরি সংঘর্ষে গুরুতর আহত হন। এরপর স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল নিয়ে গেল সেখানে কর্তব্যরত ডাক্তার মৃত্যু ঘোষণা করে।

আরও পড়ুন: ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্বাস আলী জানান, সড়ক দুর্ঘটনায় সিরাজ মিয়া নামে ১ জন নিহত হয়েছে। এছাড়াও আরও ২ জন মোটরসাইকেল আরোহী আহত হয়েছে। তাদের অবস্থা এখন আশঙ্কাজনক। তবে এখনও তাদের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা