সংগৃহীত ছবি
সারাদেশ

নিখোঁজ সেই শিক্ষার্থীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থী আসমাইনের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: ভালুকায় আগুনে পুড়ল ৪ দোকান

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার করিমুল হকের ছেলে। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ মোহাম্মদ ওসমান গনি বলেন, সকালে সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে ১ শিক্ষার্থী নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পরে সমিতি পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নিখোঁজের ২ দিন পর লাশ উদ্ধার

নিহত শিক্ষার্থীর বড় ভাই আশফাকুল হক বলেন, আমার ছোট ভাই স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। স্কুল শুরু হয় সকাল ৮টায়। তারপর আমরা স্কুলশিক্ষকের মাধ্যমে খবর পাই সে নিখোঁজ রয়েছে। শুনেছি ৯ জন বন্ধু স্কুল পালিয়ে একসঙ্গে সমুদ্র সৈকতে আসে। সেখানে ফুটবল খেলার এক পর্যায়ে গোসলে নেমে নিখোঁজ হয় সে।পরে সমিতি পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, গোসল করতে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা