সংগৃহীত ছবি
সারাদেশ

আগুনে পুড়ে একই পরিবারের মৃত্যু ৬

জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশায় সরকারি আশ্রয়ণ প্রকল্পের এক‌টি ঘ‌রে আগুন লেগে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে মিলল তরুণ-তরুণীর লাশ

মঙ্গলবার (১ অক্টোবর) ভোর রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের ছিমিরখাল নামক আশ্রয়ণ প্রকল্পের এক‌টি ঘ‌রে আগুন লাগে।

নিহতরা হলেন- এমারুল মিয়া ( ৪০) তার স্ত্রী পলি আক্তার (৩৫) ও তাদের ৪ সন্তান পলাশ মিয়া (১২), ফরহাদ আহমেদ (১০) ফাতেমা আক্তার (৫) ওমর ফারুক(৩)।

ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট আমরা পরীক্ষা করেছি, এসব ঠিক আছে। তদন্তের পর আগুন লাগার কারণ জানা যাবে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ঘরের ভেতর থেকে দরজা আটকানো ছিলো। পাশের ঘরের লোকজন আগুন দেখে চিৎকার করতে থাকে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ৬ জনের পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা