সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি: নরসিংদী জেলার রায়পুরা উপজেলা মরজাল বাসস্ট্যান্ড এলাকায় ফ্রেশ কোম্পানির পিকআপ চাপায় সিফাত (২৬) ও একরাম হোসেন সোহেল (২৮) নামে ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক

নিহতরা হলেন- মরজাল এলাকার আখতারুজ্জামানের ছেলে সিফাত (২৬) ও সদর উপজেলার চিনিশপুর এলাকার ইকবাল ফকিরের ছেলে একরাম হোসেন সোহেল (২৮)।

নরসিংদী ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সারোয়ার জানান, সোমবার দুপুরে ফ্রেশ কোম্পানির ১টি পিকআপ ভৈরব-মরজাল বাসস্ট্যান্ড সড়ক হয়ে ঢাকার দিকে চাচ্ছিল। এদিকে বিপরীত দিক থেকে মোটরসাইকেলটি আসছিল। এ সময় মুহূর্তের মধ্যেই পিকআপটি বিপরীত দিক থেকে আশা মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ২জন মারা যান। এই ঘটনায় পিকআপ সহ চালককে আটক করা হয়েছে। ২ জনের লাশ উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

রুদ্ধশ্বাস লড়াইয়ে সিঙ্গাপুরকে হারিয়ে শেষ ষোলোয় বাংলাদেশ

ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ইতিহাস গড়েছে বাংলাদেশের তরুণ ফুটবলার...

ডাকাতি-ছিনতাইয়ে জড়িত গ্রেপ্তার ৭ জন

সাভারে ফায়ার অ্যালার্ম ও অগ্নিনির্বাপণ সরঞ্জামের একটি গোডাউনে চুরির ঘটনায় ছয়জ...

কলাপাড়ায় ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায়...

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা