সংগৃহীত ছবি
সারাদেশ

দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে পণ্যবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে সদর উপজেলার বাগজান এলাকায় তরা ব্রিজের কাছে দুর্ঘটনাটি ঘটে। এতে দুটি ট্রাকের চালক আহত হয়েছেন।

এ ঘটনার পরপরই ঢাকা-আরিচা মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় প্রান্তে যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন আটকে পড়ে।

গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপল দাস বলেন, দুর্ঘটনায় দুটি ট্রাকের চালক আহত হয়েছেন, তবে তাদের নামপরিচয় এখনো জানা যায়নি। আজকে রাত পৌনে ৮টার দিকে রেকার দিয়ে সড়ক থেকে ট্রাক দুটি সরানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা