সংগৃহীত ছবি
সারাদেশ

গ্যাসবাহী গাড়ি বিস্ফোরণে দগ্ধ ৩

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজার এলাকায় গ্যাসবাহী গাড়িতে বিস্ফোরণে ৩ নারী দগ্ধ হয়েছেন। এ সময় দগ্ধ নারীদের মধ্যে ১ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

দগ্ধরা হলোন- শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের শামসুল হকের স্ত্রী হালিমা এবং একই এলাকার এমদাদুল হকের স্ত্রী হেলেনা ও হাবিবের স্ত্রী রিতা।

স্থানীয়রা জানায়, রোববার থেকে ১টি গ্যাসবাহী গাড়ি রাজাবাড়ি বাজারে রাখা ছিলো। এরপর সোমবার সকাল সাড়ে ১০টায় গাড়ি থেকে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছিলো। এ সময় কোম্পানির লোকদের বললেও তারা কোনও ব্যবস্থা নেয়নি। এর পরে হঠাৎ ট্যাংকারটি বিস্ফোরণ হলে পাশের বাসায় থাকা নারীরা দগ্ধ হন।

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক আবু সাঈদ সজীব জানান, ভর্তি ৩জনের মধ্যে হালিমার শরীরের ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে এবং বাকি ২ জনের ১০ শতাংশ পুড়ে যাওয়ায় তাদেরকে মহিলা সার্জারি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: জাহাজে আগুন,নিহত ২

শ্রীপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা