সংগৃহীত ছবি
সারাদেশ

কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০

জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় একটি কারখানায় এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণের ঘটনায় ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায এ দুর্ঘটনা ঘটে। এরপর দগ্ধদের উদ্ধার করে ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরও পড়ুন: কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে

দগ্ধরা হলো, বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।

কারখানার সংশ্লিষ্ট ১ জন জানায়, রোববার সকালে এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণের দুর্ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়েছে।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, এয়ার ফ্রেশনার রিফিল করার সময় বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় ১০ জনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তবে কার শরীরের কত শতাংশ বার্ন হয়েছে সেই বিষয়টি এখন নির্ধারণ করা সম্ভব হয়নি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা