সংগৃহীত ছবি
সারাদেশ

নলছিটিতে ফুটবল টুর্নামেন্ট শুরু

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে শুরু হয়েছে ভূট্টো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। গতকাল শুক্রবার বিকেলে মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রি কলেজ মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সমাজসেবক অহিদা সুলতানা।

আরও পড়ুন : স্বামীর মুঠোফোনে সাবেক প্রেমিকের ম্যাসেজ-ভিডিও, নববধূর আত্মহত্যা

সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভূট্টোর নামে প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করে তাঁর পরিবার। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন স্থান থেকে মোট ১২টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় বসুন্ধরা স্পোটিং ক্লাব ও পাঠাগার ২-০ গোলে বরিশাল একাদশকে পরাজিত করে। খেলায় দেশি ও বিদেশি খেলোয়াররা অংশগ্রহণ করেন। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন। মাসব্যাপী এ খেলা চলবে বলেও জানান আয়োজন কমিটির সভাপতি সোহেল মোল্লা।

উদ্বোধনী অনুষ্ঠানে মোল্লারহাট জেডএ ভূট্টো ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব আলী তালুকদার, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জেডআই কামাল, নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক তৌহিদ আলম মান্না, সাধারণ সম্পাদক সাইদুল কবির রানা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা