সংগৃহীত ছবি
সারাদেশ

কুড়িগ্রামে শীতের তীব্রতা বাড়ছে 

জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম জেলায় তাপমাত্রা আরও কমে তীব্র হচ্ছে শীত। একই সাথে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে পথঘাট এবং প্রকৃতি। গত ১ সপ্তাহ ধরে ১৭-১৬ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে এ তাপমাত্রা।

রোববার (২৪ নভেম্বর) সকাল ৭টার দিকে এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় নিহত ২

এদিকে দিনের বেলা তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও মধ্যরাত-সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হতে থাকে। এ সময় ঘন কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা। শীত ও ঘন কুয়াশার কারণে যানবাহনগুলো হেড-লাইট জ্বালিয়ে বিলম্বে যাতায়াত করছে।

অপরদিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা। কুয়াশা এবং শীতের কারণে বিপাকে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া মানুষগুলোও।
এতে তারা সময় মতো কাজে যেতে পারছেন না।

কুড়িগ্রাম আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, চলতি মাসের শেষে/ডিসেম্বরের ১ম সপ্তাহে হিমেল বাতাস বইতে পারে। তখন ঠান্ডার তীব্রতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

আসছে এমআরটি ৫: গাবতলী - দাশেরকান্দি রুট

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয়গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধব...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা