সংগৃহীত ছবি
সারাদেশ

কবিরহাটে ইমাম-মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাটে জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে ইমাম-মুয়াজ্জিন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা

শনিবার (৭ সেপ্টেম্বর) বিকালে উপজেলার কবিরহাট মডেল উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত ইমাম মুয়াজ্জিন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মাওলানা নিজাম উদ্দিন ফারুক।

উপজেলা আমীর ফখরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ইয়াসিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা মসজিদ মিশন সভাপতি মাওলানা মিছবাহ উদ্দিন, জেলা ওলামা বিভাগীয় সভাপতি মাওলানা নাজমুল ইসলাম শামীম, উপজেলা মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি আবু মুজাহিদ, উপজেলা সহকারী সেক্রেটারি মিছবাহ উদ্দিন ভূঞা এবং হাফেজ আব্দুল্লাহ সাইফুল, উপজেলা বায়তুলমাল সম্পাদক ওলি উল্লাহ, উপজেলা ওলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা নুর উদ্দিন গাজী, কবিরহাট পৌরসভা আমীর মাওলানা ফজলুল্লাহ ও বাটইয়া ইউনিয়ন আমীর মাওলানা হাফেজ নুর হোসাইন।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী’র জুলুস অনুষ্ঠিত

সম্মেলনে বক্তারা বলেন, আল্লাহর নির্দেশ অনুসারে মানুষকে সঠিক পথের নির্দেশনা দিতে হবে। ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের যাবতীয় অনাচার, সন্ত্রাস, মাদক, নারী পাচার, বাল্যবিবাহ ও আত্মহত্যার মত জঘন্য কাজ থেকে মানুষকে বিরত রাখতে ভুমিকা রাখবেন। তাহলেই আজকের ইমাম সম্মেলন সার্থক হবে বলে আমরা আশা করি। তবেই সকল শহীদের আত্না শান্তি পাবে। সম্মেলনে সকল শহিদের রুহের মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ প্রস্তাব

জাতিসংঘে গৃহীত বাংলাদেশের ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা