সংগৃহীত ছবি
সারাদেশ
ঈদে মিলাদুন্নবী

মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী’র জুলুস অনুষ্ঠিত

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানিয়ে জুলুস বের করেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখা। শনিবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫ টার দিকে জেলা শহরের পশ্চিম দেওভোগের আ'লা হযরত রোডের মাদরাসাতুল মদিনা থেকে এ জুলুস বের হয়। পরে জুলুস’টি পুলিশ সুপার অফিসের সামনে দিয়ে, পতাকা একাত্তর, পুরাতন কাচারি, প্রেসক্লাব ,সুপার মার্কেট, সদর হাসপাতাল হয়ে পুনরায় মাদ্রাসায় গিয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে শেষ হয়।

আরও পড়ুন : ব্রিজ-বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

জুলুসপূর্ব আলোচনায় জেলা সভাপতি মুহাম্মদ মনোয়ার আত্তারি মাদানির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সদস্য ও যোগাযোগ বিভাগ জিম্মাদার মুফতি মুহাম্মদ জহিরুল ইসলাম মুজাদ্দেদী আত্তারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল ইসলাম মুজাদ্দেদী।

জুলুসে বক্তারা বলেন, মহান আল্লাহ পাক পবিত্র কুরআনের সূরা ইউনুস এর ৫৮ নাম্বার আয়াতে এরশাদ করেন, "হে রসুল আপনি বলুন আল্লাহর রহমত প্রাপ্তিতে খুশি উদযাপন কর, আর তা তোমাদের সকল ধন সম্পদ অপেক্ষা উত্তম"। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় কোন নেয়ামত আল্লাহর সৃষ্টির মাঝে নেই কেননা আল্লাহ পাক কোরআনের সুরা আম্বিয়ার ১০৭ নাম্বার আয়াতে এরশাদ করেন, "হে মাহবুব নিশ্চয়ই আমি আপনাকে সমগ্ৰ জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি", তাই আল্লাহ পাকের নির্দেশিত রহমত প্রাপ্তির খুশি হিসেবে আমাদের প্রত্যেকের উচিত ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করা।

আরও পড়ুন : চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ

তারা বলেন, কেননা স্বয়ং আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবায়ে কেরাম আলাইহি হিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলেন, ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কেন প্রতি সোমবার রোজা রাখেন। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন "নিশ্চয়ই আল্লাহ পাক এই দিনে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং কোরআন দান করেছেন"। আমরা উক্ত হাদিস থেকে জানলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে নয় বরং প্রতি সপ্তাহে নিজের জন্মদিন তথা মিলাদ রোজা রাখার মাধ্যমে উদযাপন করেছেন।

বক্তরা আরও বলেন, আসুন আমরাও ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করি, নফল রোজা, নামাজ, দান সদকাকরি, মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দেই এবং মিলাদুন্নবীর শান্তির বার্তাকে সর্বত্র পৌঁছে দেই।

এতে উপস্তিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন সরদার, আরিফুজ্জামান (দিদার), মাওলানা হুসাইন আহমাদ কাদেরী, মাওলানা ওমর ফারুক আত্তারী, মুহাম্মদ ইউনূস ভুইয়া আত্তারী প্রমুখ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

সম্মানি ভাতা বাড়ালো বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের

বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদে...

ইরান শান্তি সংলাপে আগ্রহী, দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ফের যুক্তরাষ্ট্র...

অতিরিক্ত চিন্তা থেকেই কি বুকে ব্যথা?

বয়স একটু বাড়তে শুরু করার সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এসে জড় হতে থাকে রাজ্যের সব...

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ

নোয়াখালীর সেনবাগে বোনকে দেখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন দিন পর আবুল কাশেম (৬০) না...

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬

সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.-এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন- ২০২...

গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক ১ আগস্ট থেকে

দেশের সব গণপরিবহনে আগামী ১ আগস্ট থেকে জিপিএস ডিভাইস সংযোজন ও সচল রাখা বাধ্যতা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা