সংগৃহীত ছবি
সারাদেশ

ব্রিজ-বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী সড়কের বয়ারচর সংযোগ ব্রিজঘাট ও বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন করেছে বয়ারচর ও রামগতি দুই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আরও পড়ুন : চট্টগ্রামে শিপইয়ার্ডে বিস্ফোরণ

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বয়ারচর সংযোগ ব্রিজঘাট এলাকায় এ মানববন্ধনের আয়োজন করে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও এলাকাবাসী।

এ সময় বক্তরা বলেন, আমাদের বয়ারচরের সংযোগ ব্রিজটি নদীর স্রোত পরিবর্তন হয়ে বিভিন্ন পাড় ভাঙ্গন শুরু হয়েছে। এতে তলিয়ে গেছে অনেক বসত-ভিটা। এ মুহূর্তে ব্রিজটা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যদি তা দ্রুত সংস্কার কারা না হয় তাহলে এই অঞ্চলের ৫০ হাজারের বেশি মানুষ রামগতি উপজেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।

আরও পড়ুন : ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

স্থানীয়রা মানববন্ধন থেকে জানান, ব্রিজ ঘাটের পাশাপাশি বেড়িবাঁধ অতি দ্রুত সংরক্ষণ করা প্রয়োজন। বেড়িবাঁধ ভাঙনের কারণে কৃষি জমিতে নোনা পানি ডুকে ফসলি জমি নষ্ট হচ্ছে। একই সাথে বাড়িঘর গুলো ভাঙন শুরু হয়েছে।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা