সংগৃহীত ছবি
সারাদেশ

ডেঙ্গুতে ১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিগত ২৪ ঘণ্টায় ইউসুফ হোসেন (৬৩) নামে ১ রোগীর মৃত্যু হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার সুহাস রঞ্জন হালদার এই তথ্যটি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কোটি টাকার মাদক উদ্ধার

ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, শুক্রবার (৬ সেপ্টেম্বর) নড়াইলের নড়াগাতি চান্দেরচর এলাকার বাসিন্দা ইউসুফ হোসেন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়। এই নিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে খুলনা হাসপাতালে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ জনে।

তিনি আরও বলেন, এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ১৩৬ জন রোগী ভর্তি হয়েছে। এখন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন। আর বিগত ২৪ ঘণ্টায় ২ জন ডেঙ্গু রোগীকে ভর্তি করা হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩জন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

‘ইউক্রেনের এ বার নতুন প্রেসিডেন্ট দরকার’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা