সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় মোহাম্মদ ইব্রাহিম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: নিজ ঘরে মিলল যুবলীগ নেতার লাশ

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের ছনখোলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ইব্রাহিম ওই এলাকার জামাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা বলেন, শুক্রবার রাতে পৌরসভা ছনখোলা এলাকা সংলগ্ন রেললাইন পার হচ্ছিলেন ইব্রাহিম। এ সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা