সংগৃহীত ছবি
সারাদেশ

ফের গাজী টায়ার্স কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানায় আবারও আগুন দেওয়া হয়েছে। এসময় কারখানার ভেতরে পুড়ে যাওয়া বিভিন্ন যন্ত্রাংশ লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

আরও পড়ুন : তিস্তা সমস্যার সমাধান হতে হবে

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে এ ঘটনা ঘটে। পরে কারখানার নিরাপত্তায় নিয়োজিত থাকা লোকজন ও স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে কারখানাটিতে টানা ৩ দফায় লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

স্থানীয়রা বলেন, বিকেলের দিকে কারখানার পূর্ব পাশের কাঁটা তার ভেঙে ৪০-৫০ জন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে লোহার যন্ত্রাংশ লুট করতে থাকে। তখন এদেরই একটি অংশ কারখানার ভেতরে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন : শাহজাহান খান রিমান্ডে

কারখানার নিরাপত্তাকর্মী ইয়াকুব জানান, বিকেলে কারখানার পেছন দিক থেকে কিছু লোক ভেতরে প্রবেশ করেন। পরে তারা পুড়ে যাওয়া লোহার বিভিন্ন জিনিস নিয়ে যেতে থাকেন। আমরা বাধা দিলে তাদেরই একজন আগুন লাগিয়ে দেন।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম দফা কারখানায় লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। পরে দ্বিতীয় দফায় ২৫ আগস্ট আগুন দেয় দুর্বৃত্তরা। টানা ৩২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা