সংগৃহীত ছবি
সারাদেশ

নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন :

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা হ্নীলা সুলিশ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো, মৌলভীবাজার এলাকার আবুল হোছনের দুই ছেলে উসমান (৮) ও জিহাদ (৬)।

আরও পড়ুন :

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, নাফ নদীর পাশে কেওড়া ফল আনতে যায় দুই ভাই। নদীর কিনারায় গেলে এক ভাই ডুবে গেলে আরেক ভাই বাঁচাতে গিয়ে দুইজনের মৃত্যু হয়। পরে কয়েকজন জেলে তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়দের খবর দিয়ে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

নিহত দুই শিশুর পিতা আবুল হোছন জানান, আমি ঘুমে ছিলাম। ঘর থেকে বেরিয়ে তারা কেওড়া ফল পাড়তে নাফ নদীতে যায়। এ সময় নাফ নদীর কিনারায় পড়ে তাদের মৃত্যু হয়। এই মৃত্যু আমি এবং আমার পরিবার মেনে নিতে পারছি না। দুই ছেলেকে হারিয়ে তাদের মা পাগল প্রায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা