সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ 

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর ওপরে ট্রাকের পেছনে বাসের ধাক্কার ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

আরও পড়ুন: নাফ নদীতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুর ১৩নং পিলারের কাছে ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর সোয়া ৫টার দিকে সেতুর ১৩নং পিলারের কাছে এসে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৮ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন

আরও পড়ুন: ত্বকী হত্যার বিচার বন্ধে হাসিনা দায়ী

ওসি আরও বলেন, ঘটনাস্থলে পৌঁছে নিহত ৩ জন ও আহত ৮ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, দুর্ঘটনায় নিহত হওয়া ৩ জনের মরদেহ মর্গে রাখা আছে। এছাড়াও আহতদের মধ্যে কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং ৩ জন গুরুতর অবস্থায় ভর্তি আছেন। তবে তারা এখন শঙ্কামুক্ত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা