সংগৃহীত ছবি
সারাদেশ

সাজাপ্রাপ্ত আসামিকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট বাজারে সাঈদুর রহমান স্বপন নামে এক যাবজ্জীবন প্রাপ্তকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সাঈদুর রহমান স্বপন শেখেরহাট ইউনিয়নের মির্জাপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে দাওয়াতে ইসলামী’র জুলুস অনুষ্ঠিত

শনিবার সকাল ৯ টার স্থানীয়রা জানান, স্বপন সকাল ৯টায় শেখেরহাট মাজার মসজিদের সামনে স্থানীয় দোকানদার হারুনের জানাজায় উপস্থিত হয়ে নিজের পুর্বের ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে সবার কাছে দোয়া চান।

পরে বাজারে নাস্তা করতে আসে স্বপন। এ সময় দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে তাকে। নিহত স্বপন ডাকাতি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তবে তিনি জামিনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন : ব্রিজ-বেড়িবাঁধ রক্ষায় মানববন্ধন

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকাল ১০টার দিকে শেখেরহাট বাজারে স্বপনকে চার হাত ও পায়ের রগ কেটে উপর্যুপরি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি মোটরসাইকেলে করে বাজারে এসে সাঈদুর রহমান স্বপনকে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার ও সদর (সার্কেল) মোঃ মহিতুল ইসলাম বলেন, দুপুর সাড়ে ১২ টায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ হত্যার ঘটনায় জড়িত সিসিটিভি ফুটেজে দুই দুর্বৃত্তকে দেখা যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তিনি আরো বলেন, এ হত্যাকান্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা