সংগৃহিত ছবি
সারাদেশ

সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি: রাঙ্গামাটিতে সন্ত্রাসীদের গুলিতে মো. নাঈম (৩০) শান্তি পরিবহনের এক কর্মচারী নিহত হয়েছেন।

আরও পড়ুন: সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি

মঙ্গলবার (১৮ জুন) বিকেলে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) ও ইউপিডিএফ (প্রসীদ) গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে অস্তিরতা বিরাজ করছে। তাদেরই ছোড়া গুলিতে ওই যুবক নিহত হন। এ ঘটনার পর থেকে এলাকায় আতংক বিরাজ করছে।

আরও পড়ুন: গোপালগঞ্জে ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

কাউন্টারের লাইনম্যান জসিম উদ্দিন জানান, কাউন্টারের সামনে গাড়ি রেখে সুপারভাইজার নাইম (৩০) পাশের পুকুরে গোসল করতে যান। পরে গোলাগুলি শুরু হলে ফেরার পথে তিনি গুলিবিদ্ধ হন। তাৎক্ষণিকভাবে তাকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, সন্ত্রাসীদের ছোড়া গুলিতে একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা