সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় প্রবাসী নিহত

জেলা প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে ২ ট্রাকের চাপায় মিজানুর রহমান (৪০) নামের ১ সুজারল্যান্ড প্রবাসী মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এই ঘটনা আহত হয়েছেন আরও ১ জন।

আরও পড়ুন: নিখোঁজের পর ভেসে উঠল শিশুর লাশ

শুক্রবার (৭ জুন) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-দোহার রোড বাঘড়া বরিবরখোলার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবাসী, ঢাকা দোহারের সাতভিটা গ্রামের মৃত ওলি খালাসির ছেলে। ১ মাস আগে ছুটিতে দেশের বাড়িতে আসেন তিনি। শনিবার তার সুইজারল্যান্ড যাওয়ার কথা ছিল। এ দিকে ঘটনায় আহত আরেক জন আল আমিনকে (৩৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: পাচারের জন্য আনা ৩ জনকে উদ্ধার

প্রত্যক্ষদর্শীরা বলেন, ঢাকা থেকে শ্রীনগরের বাঘড়া হয় দোহারের অভিমুখে ২ মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলো মিজানুর ও আলআমিন। এ সময় পথে দুর্ঘটনাস্থলে ওভার টেকিং করার সময় শাহ সিমেন্টের ২ ট্রাকের মাঝে মিজানুরের মোটরসাইকেলটি পড়ে যায়। এতে চাপ লাগলে ঘটনাস্থলেই তিনি নিহত হয় ও আল আমিন গুরুত্ব ভাবে আহত হয়। এর পরে তকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

বাঘড়া ক্যাম্পের ইনচার্জ সেকান্দর হোসেন বলেন, ২ গাড়ির মাঝখানে পড়ে যাওয়ায় এই দুর্ঘটনাটি ঘটেছে। নিহতের লাশ শ্রীনগর থানায় রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা