সংগৃহীত
সারাদেশ

পাচারের জন্য আনা ৩ জনকে উদ্ধার

জেলা প্রতিনিধি: পার্শ্ববর্তী দেশ ভারতে পাচারের জন্য আনা ৩ কিশোরকে বেনাপোলের ১টি আবাসিক হোটেল থেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরপরে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১

শুক্রবার (৭ জুন) সকালে তাদের ৩ জনকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলো- চাঁদপুর জেলার কচুয়া থানার পুনসাই আশরাফপুরের আয়ুব খাঁর ছেলে সবুজ (১৫), একই এলাকার আয়ুব আলীর ছেলে জহির (১৭) এবং একই থানার জুনাসর মুন্সী বাড়ি গ্রামের সালাউদ্দিনের ছেলে আবু বক্কর সিদ্দিক অন্তর (১৬)।

আরও পড়ুন: চিনির সঙ্গে জব্দ কারটি যুবলীগ নেতার

বিজিবি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের একটি আবাসিক হোটেল ‘মৌ’ তে অভিযান চালিয়ে তাদের ৩ জনকে উদ্ধার করা হয়। এরপর উদ্ধারকৃতদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি আরও বলেন, তদেরকে পাচারে জড়িত ব্যক্তি মাদারীপুরের রাজৈর উপজেলার সত্য মালোর ছেলে বাবু (৪০)। তিনি এম এম পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত রয়েছেন।

আরও পড়ুন: গাজীপুরে মিলল তরুণীর অর্ধগলিত লাশ

এই ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএসআই জাহিদ বলেন, উদ্ধারকৃত কিশোরদের বাড়িতে ইতিমধ্যে ফোন দিয়ে জানানো হয়েছে। তারাদের পরিবারেরে মানুষ আসলে পরবর্তীতে সকল পদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা