সংগৃহীত
সারাদেশ

চিনির সঙ্গে জব্দ কারটি যুবলীগ নেতার

জেলা প্রতিনিধি: গতকাল সিলেটে অবৈধভাবে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনি জব্দ করে পুলিশ।পরবর্তীতে জানা যায় জব্দ করা প্রাইভেট কারটি সিলেট মহানগরের যুবলীগ নেতা রুপম আহমদের।

আরও পড়ুন: যুবককে গুলি করে হত্যা

রুপম আহমদ মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক। তিনি সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির অনুসারী।

অনুসন্ধানে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী উপজেলা থেকে প্রতিরাতেই চোরাই পণ্যবাহী ট্রাক সিলেট নগরী হয়ে দেশের নানা জায়গায় যায়। এ সকল চোরাইপণ্যের মধ্যে সবচেয়ে বেশি আসে ভারতীয় চিনি। কম পুঁজিতে বেশি লাভ হওয়ায় চোরাকারবারিদের চিনিতে আগ্রহ বেশি। ভারত থেকে ৪ হাজার টাকায় কেনা একটি চিনির বস্তা সিলেটে বিক্রি হয় সাড়ে ৫ থেকে ৫৮০০ টাকায়। অনেকেই এসব চোরাচালান করে কোটি কোটি টাকার মালিক হলেও সবাই থেকে যান ধরাছোঁয়ার বাইরে।

আরও পড়ুন: তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধের আহ্ব..

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) থেকে জানা যায়, প্রাইভেট কারটির সিলেট থেকে রেজিস্ট্রেশন করা। ১৫০০ সিসির গাড়িটি নিশান ব্রান্ডের। গাড়িটির ট্যাক্স টোকেন ও ফিটনেস যথাক্রমে ২০১৯ সালের অক্টোবর ও নভেম্বর শেষ হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা