সংগৃহীত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্ট নিহত মা-ছেলের

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শিরিনা খাতুন (৫৫) ও ইশতিয়াক আহমেদ শিমুল (২২) নামের মা ও ছেলের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে এই মৃত্যুর ঘটনা ঘটে।

আরও পড়ুন: নদীতে গোসলে নেমে নিহত ২

নিহতরা হলো, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলা বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের হেলাল উদ্দিন মাস্টারের স্ত্রী ও তার ছেলে।

বারবারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আজ সকালের দিকে গফরগাঁওয়ে অনেক বৃষ্টি হয়েছিল। এই বৃষ্টিতে বাড়ির পানির মোটর বিদ্যুতায়িত হয়ে যায়। এরপর দুপুর ২ টায় পুকুরের মোটর চালু করতে যায় শিমুল। এই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন তিনি। এ বিষয়টি দেখতে পেয়ে তাকে বাঁচাতে যায় মা শিরিনা আক্তার। এতে ২ জনই বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঘটনারস্থলেই মারা যায় তারা। এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

আরও পড়ুন: ট্রেনের বগি লাইনচ্যুত

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুজ্জামান খান জানান, বিদ্যুৎস্পৃষ্ঠের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা