সংগৃহীত ছবি
সারাদেশ

গাজীপুরে মিলল তরুণীর অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি: গাজীপুর জেলায় বদ্ধ ঘরের ভেতর থেকে সালমা আক্তার (২৮) নামে এক তরুণীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: চিনির সঙ্গে জব্দ কারটি যুবলীগ নেতার

বৃহস্পতিবার (৬ জুন) রাতে উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সালমা আক্তার উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের রাজেন্দ্রপুর এলাকার সেকান্দর আলীর মেয়ে।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ধারণা করা হচ্ছে, কমপক্ষে ৩ দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: যুবককে গুলি করে হত্যা

সালমার বড় বোন রোকসানা জানান, আমার মা-বাবা কেউ নেই। ছোট বোন রোকসানা একাই বাবার বাড়িতে থাকেন। কয়েক দিন থেকে বোনের মোবাইল ফোন বন্ধ পাচ্ছিলাম। এরপর স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাই। গিয়ে দেখি ভেতর থেকে ঘরের দরজা আটকানো। বাইরে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এ সময় প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে বোনের ঝুলন্ত লাশ দেখতে পাই।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা