সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের এনায়েতপুরে ক্রিকেট খেলার সময় বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২ জন।

আরও পড়ুন : অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে জরিমানা

মঙ্গলবার (৪ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এনায়েতপুরের সৌদিয়া চাঁদপুর ইউনিয়নের বেতিল চরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, এনায়েতপুর খামার গ্রামের আব্দুল হাকিমের ছেলে মারুফ হোসেন (১৩) ও আল আমিন (২৭)।

আরও পড়ুন : বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

স্থানীয় ব্যবসায়ী হাজী ফয়সাল মল্লিক বলেন, একদল ছেলে বেতিল চরের মধ্যে ক্রিকেট খেলছিল। হঠাৎ আকাশ কালো হয়ে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতের কবলে পড়ে চারজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আল আমিন ও মারুফকে মৃত ঘোষণা করেন। বাকিরা সুস্থ আছে।

এনায়েতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিকেলে তারা মাঠে ক্রিকেট খেলছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে দুজনের মৃত্যু হয়। আহত দুইজন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা