সংগৃহীত ছবি
সারাদেশ

গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

মো. মাজহারুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরায় জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সোয়েব গাজী (১৮) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি

মঙ্গলবার (৪ জুন) তালা উপজেলার বারুইহাটি এলাকায় এঘটনা ঘটে। সে তালা উপজেলার খলিলননগর ইউনিয়নের হাজরাকাটি গ্রামের প্রবাসী ইছার উদ্দীন গাজীর পুত্র ও জাতপুর টেকনিক্যাল কলেজের ২য় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, সোয়েব গাজী মঙ্গলবার সকালে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বারুইহাটি নামক স্থানে একটি জাম গাছে উঠে জাম পাড়তে। এসময় অসাবধানতা বশত পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তালা হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরও পড়ুন : কুমিল্লায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

হাসপাতালের চিকিৎসক ডা: প্রজ্ঞা লাবনী তুলি বলেন, হাসপাতালে আমি তাকে মৃত্যু অবস্থায় পেয়েছি।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা