সংগৃহীত ছবি
সারাদেশ

১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি: সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় ঢুকে হামলা চালিয়ে ১৩ পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) বিকেলে এই ঘটনা ঘটে। এ ঘটনাটি পুলিশ সদর দপ্তর এবং সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঝিগাতলায় গুলিতে নিহত ১

সিরাজগঞ্জের এসপি আরিফুর রহমান মণ্ডল জানান, এই জেলার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এখন সেখানে সেনাবাহিনী কাজ করছে।

এরপর পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো ১টি বার্তায় বলা হয়, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় সন্ত্রাসী হামলায় ১৩ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলায় ১ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

অপরদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সাংবাদিকসহ ৪জন নিহত হয়েছেন। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

আরও পড়ুন: ধৈর্যের শেষ সীমায় আ’লীগ

রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম তৌহিদ জানান, এই জেলায় সংঘর্ষের ঘটনায় রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪জন মারা যায়। এরই মধ্যে ৩ জনকে মৃত অবস্থায় এবং ১ জনকে আহত অবস্থায় নিয়ে আসলে এখানে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ সময় নিহতদের মধ্যে রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন এবং ব্রহ্মগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম সারোয়ার লিটন রয়েছেন। এছাড়া জাহাঙ্গীর আলম ও প্রদীপ কুমার নামে আরও ২জন আছেন। তাদের মধ্যে প্রদীপ কুমার দৈনিক খবর পত্র পত্রিকার স্থানীয় সাংবাদিক বলে জানা যায়।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা