সংগৃহীত ছবি
সারাদেশ

সাজেকে পর্যটক আটকা

জেলা প্রতিনিধি: রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট ও মাচালংয়ে পাহাড়ি ঢলে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেকে যান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে সাজেক ভ্যালিতে আটকা পড়েছেন প্রায় ৩ শতাধিক পর্যটক।

আরও পড়ুন: ভেঙে গেছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ

শনিবার (৩ আগস্ট) সকালে সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতি এই বিষয়টি নিশ্চিত করেছেন।

মালিক সমিতি জানান, বিগত কয়েক দিন ধরে টানা বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঘাইহাট এবং মাচালংয়ে সড়কে পানি উঠেছে। এর ফলে খাগড়াছড়ির-সাজেকের যান চলাচল বন্ধ আছে। তাই শনিবার সকালে স্কর্ট ছেড়ে যায়নি এবং খাগড়াছড়ি থেকেও কোন ধরনের গাড়ি সাজেক আসেনি। শুক্রবার সাজেকে প্রবেশ করা প্রায় সাড়ে ৩’শ জনের মতো পর্যটক বর্তমানে সাজেক অবস্থান করছেন।

সাজেক-খাগড়াছড়ি কাউন্টারের লাইনম্যান সৈকত চাকমা জানান, খাগড়াছড়ির বিভিন্নস্থান এখন বন্যার পানিতে ডুবে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেকের উদ্দেশ্যে কোনো গাড়ি এখনো ছেড়ে যায়নি, এমনকি সাজেক থেকেও কোন ধরনের গাড়ি ছেড়ে আসেনি। কিন্তু শনিবার সকাল থেকে বৃষ্টিপাত বন্ধ রয়েছে। এতে আশা করছি সড়ক থেকে পানি নেমে যাবে এবং বিকেলের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ২

সাজেক হিলভিউ রিসোর্টের স্বত্তাধিকারী ইন্দ্রজিৎ চাকমা জানান, বর্তমানে পর্যটকরা সাজেকের বিভিন্ন স্থানে ঘুরেফিরে তাদের সময় কাটাচ্ছেন। এতে কোনো অসুবিধা নেই। এখন পানি কমলে হয়তো বিকেলে পর্যটকরা চলে যেতে পারবেন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

আবারো মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা

ফুটবল বিশ্বকাপ ফাইনালের মঞ্চে শ্রেষ্ঠত্বের শিরোপা লড়াই নির্ধারণ হলেও স্পেন ও...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা