সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রাক-পিকআপের সংঘর্ষ, নিহত ২

জেলা প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু হয়েছে এবং এসময় পিকআপ চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমস এলাকায় আরিচামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মানিকগঞ্জ জেলার ঘিওর থানার কয়লা গ্রামের মো. মহিদুল (৪২) ও তার ছেলে আব্দুল্লাহ (১০)। আহত পিকআপ চালক সাগর মিয়া (৩৫) বগুড়া জেলার বাসিন্দা বলে জানা যায়।

আরও পড়ুন: বাসচাপায় নিহত ২

পুলিশ জানান, ওই বাবা-ছেলে একটি ফ্রিজ নিয়ে সাভার থেকে গ্রামের বাড়ি মানিকগঞ্জে যাচ্ছিল। এ সময় ধামরাইয়ের কসমস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের পেছনে থাকা বাবা ও ছেলে মহাসড়কে ছিটকে পড়ে যায়। তখন অপর একটি গাড়ির চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই বাবা মহিদুল নিহত হন। পরে ছেলে ও পিকআপের চালককে আহত অবস্থায় উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা