সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

জেলা প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : খাগড়াছড়িতে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মঙ্গলবার (৪ জুন) বিকেলে উপজেলার মিরাশী ইউনিয়নের রূপসপুর দক্ষিণ হাওরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মিরাশী ইউনিয়নের ভুলারজুম গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম (৪০) ও রূপসপুরের সতীশ দেবনাথের ছেলে প্রসুদেব নাথ (৪০)।

আরও পড়ুন : ইঞ্জিন বিকল, ট্রলার ভেসে যাচ্ছিল বঙ্গোপসাগরে

মিরাশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আইয়ুব আলী তালুকদার বলেন, সালাম ও প্রসুদেব পাওয়ার টিলার দিয়ে রূপসপুর দক্ষিণ হাওরে জমিতে কাজ করছিলেন। সেখানে বৃষ্টির সময় বজ্রপাত হলে প্রসু দেবনাথ ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা আহত অবস্থায় সালামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত কৃষকের পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা অর্থ সহায়তা প্রদান করা হবে বলে চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা