সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রী নিহত

জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার রামপালের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে নিয়ন্ত্রণহীন একটি পিকআপের ধাক্কায় শোভা খাতুন (৯) নামের ১ চতুর্থ শ্রেণির ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (২৫ মে) সকালে এই দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের মেট্রোরেলের পিলারে ধাক্কা

নিহত ছাত্রী, রামপাল উপজেলার শ্রীফলতলা এলাকার আলমগীর হোসেনের মেয়ে এবং পার্শ্ববর্তী শ্রীফলতলা কিন্ডারগার্টেনের ৪র্থ শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা বলেন, শনিবার সকালে স্কুলছাত্রী শোভা মায়ের সাথে প্রাইভেট পড়ার জন্য হেঁটে হেঁটে রামপালের দিকে যাচ্ছিল। এ সময় তারা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে পৌঁছালে পেছন দিক থেকে নিয়ন্ত্রণহীন একটি পিকআপ এসে তাকে ধাক্কা দেয়। এরপর স্থানীয়রা উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

আরও পড়ুন: রাজধানীতে ১ যুবকের আত্মহত্যা

রামপাল থানা পুলিশের (ওসি তদন্ত) বিধান বিশ্বাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে রামপাল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর ঘাতক পিকআপটি হেফাজতে নেওয়া হয়। এখন চালককে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

সাব-জেলের ঘটনায় থালাপতি সরকারকে তুলোধুনো স্ট্যালিনের

তামিলনাড়ুর থেনি জেলার একটি উপ-কারাগারে ঘটেছে এক নজিরবিহীন ও রোমাঞ্চকর ঘটনা।...

ট্রফি উন্মোচনে মিরপুর টেস্টের মহারণ শুরুর অপেক্ষা

মিরপুর টেস্ট সিরিজের মূল হাইলাইটস:

স্কুল-কলেজে আসছে টানা ৩ দিনের ছুটি

সদ্যসমাপ্ত দূর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটির পর এবা...

অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে নারাজ বাংলাদেশ : শান্ত

টেস্ট ক্রিকেটের ২২ গজে নামার আগে কাঁধে কোনো অতিরিক্ত অদৃশ্য চাপের বোঝা টানতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা