সংগৃহীত ছবি
সারাদেশ

পরকীয়ার জেরে যুবককে হত্যা

জেলা প্রতিনিধি : কুষ্টিয়া শহরে পরকীয়ার জেরে ইকবাল হোসেন (৩০) নামে এক যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : বাবার এক টুকরো মাংস চাই

শুক্রবার (২৪ মে) দুপুরে কুষ্টিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন আদর্শপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি রাইস মিলের ম্যানেজার ছিলেন। অভিযুক্ত নাজিম উদ্দিন ও ইকবালের বাসা পাশাপাশি। নাজিমের স্ত্রীর সঙ্গে ইকবালের পরকীয়ার সম্পর্ক ছিল। এ ঘটনায় নাজিম উদ্দিন, তার স্ত্রী রত্না ও রত্নার ভাই মোমিনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের জমির দলিল হস্তান্তর

নিহতের মা রশিদা বলেন, আমার ছেলেকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করেছে নাজিম ও তার লোকজন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

জানা গেছে, নাজিমের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন ইকবাল। এক পর্যায়ে নাজিমের স্ত্রী রত্নার সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে ইকবালের। সেই সম্পর্কের জেরে আজ দুপুরে ইকবাল ওই বাড়িতে গেলে নাজিম উদ্দিন অন্তরঙ্গ অবস্থায় তাদের হাতেনাতে ধরে ফেলেন। এ সময় নাজিমসহ কয়েকজন ইকবালকে মারধর ও শ্বাসরোধ করে হত্যা করে।

আরও পড়ুন : চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সোহেল রানা জানান, ইকবাল হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা