সংগৃহীত ছবি
সারাদেশ

চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা

জেলা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় ফের ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত কয়েকদিন যাবত মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আজ থেকে তীব্র তাপপ্রবাহ ধারণ করেছে।

আরও পড়ুন : কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত

আগামীকাল শনিবার (২৫ মে) থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।

শুক্রবার (২৪ মে) বিকেল ৩টার দিকে চুয়াডাঙ্গায় ৪০ সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ। যা আজ চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বলে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে শিশুর মৃত্যু

এর আগে, গত ৫ মে চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এরপর ধীরে ধীরে তাপমাত্রা কমতে শুরু করলেও ১৪ মে থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়। ১৮ ও ২০ মে এই দুদিন বাদে মৃদু থেকে মাঝারি ও সব শেষ আজ তীব্র তাপপ্রবাহ ধারণ করে।

এদিকে কয়েকদিন ধরে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে পড়েছেন সকল শ্রেণির মানুষ। তীব্র গরম ও রোদের তাপের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা গরমে অস্থির হয়ে পড়েছেন। গ্রাম-গঞ্জে পল্লী বিদ্যুতের লোডশেডিংয়ে বিপাকে পড়েছে শিশুসহ বয়োবৃদ্ধরা। গাছের ছায়া ও আশপাশের বাগানে বিশ্রাম নিতেও দেখা গেছে অনেককে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা