সংগৃহীত ছবি
সারাদেশ

ট্রেনের ছাদ থেকে পড়ে ৫ যাত্রী আহত

জেলা প্রতিনিধি: ডিশ লাইনের তারের সাথে জড়িয়ে ট্রেনের ছাদ থেকে পড়ে ৫ তরুণ আহত হয়েছেন।

আরও পড়ুন: ঝালকাঠি সড়ক দুর্ঘটনায়, নিহত ১

বৃহস্পতিবার (২৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, ঢাকার মিরপুরের মো. রিপন (৩৫), কিশোরগঞ্জের বাজিতপুরের লোহগাঁও এলাকার মো. আফজাল (১৭), একই এলাকার মো. বায়েজিদ (১৮), নোয়াখালীর সোলেমান বাজার এলাকার মো. রাসেল (২২) ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ খোলাপাড়া এলাকার নুর হোসেন (২৩)।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

ফেনী স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ফেনী স্টেশনে পৌঁছার কয়েক মিনিট আগে শহরের নাজির রোডের মাথায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের ছাদ থেকে ৫ জন পড়ে গেলে স্থানীয়রা তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসিফ ইকবাল জানান, ডিশ লাইনের তারের সঙ্গে জড়িয়ে চলন্ত ট্রেনের ছাদে থাকা ৫ যাত্রী পড়ে আহত হয়েছেন। তাদের ভর্তি রাখা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা