সংগৃহীত ছবি
সারাদেশ

নেত্রকোণায় প্রতিপক্ষের হামলায় নিহত ১

জেলা প্রতিনিধি: নেত্রকোণা জেলায় প্রতিপক্ষের হামলায় মাসরুল মিয়া (২২) নামের এক যুবক নিহত হয়েছেন এবং এ সময় আহত হয়েছেন তার ছোট ভাই মাসুম মিয়া (১৭)।

আরও পড়ুন: ঘরে আগুন দিল ছেলে

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় উপজেলার চন্ডীগড় ইউনিয়নের একতা বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মাসরুল মিয়া ও আহত মাসুম মিয়া উপজেলার চন্ডীগড় ইউনিয়নের পাথারিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। এ ঘটনার পর থেকে এলাকাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মাসরুলের বাবা চাঁন মিয়া জানান, ‘আমার ছেলেরে মারছে ফিরোজের ছেলে রায়হান ও নাঈম, তারা আমার প্রতিবেশী। দীর্ঘদিন আগে তাদের চাচার সঙ্গে মারামারি হয়েছিল, এরপর তা সমঝোতাও হয়েছিল। কিন্তু নতুন করে কোনোকিছু হয়েছে বলে শুনিনি। আমি হঠাৎ খবর পাইছি আমার দুই ছেলেরে মারছে। আমি আমার ছেলের খুনের বিচার চাই।’

আরও পড়ুন: ঝালকাঠি সড়ক দুর্ঘটনায়, নিহত ১

প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজারে নাঈম ও রায়হান নামের ২ ভাই ধারালো অস্ত্র দিয়ে অতর্কিতভাবে মাসরুল মিয়া ও মাসুমকে আঘাত করে। হামলার পর পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসরুলকে মৃত ঘোষণা করেন। অপরজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুর্গাপুর সার্কেলের এএসপি মো. আক্কাস আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনার সঙ্গে জড়িতের আটকের চেষ্টা চলছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা