সংগৃহীত ছবি
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় নিহত ১

জেলা প্রতিনিধি: ঝালকাঠি জেলার বন্ধুদের সঙ্গে মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মরিয়ম আক্তার শারা (৬) নামের এক শিশুর।

আরও পড়ুন: স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পশ্চিম আঙ্গারিয়া এলাকার খান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মরিয়ম বাগেরহাটের মোরলগঞ্জ উপজেলার গসিয়া এলাকার দুবাই প্রবাসী ইসরাফিলের মেয়ে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, বাবা দুবাই থাকায় মরিয়ম ৩ বছর যাবত রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের নানা শাহেবালির বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করতো মরিয়ম আক্তার শারা। বৃহস্পতিবার খান বাড়ি এলাকায় মাহফিলে চলছিল। সেখানে বন্ধুদের সঙ্গে মরিয়ম যাচ্ছিল। মাহফিলে যাওয়ার পথে একটি ব্যাটারিচালিত ইজিবাইক চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ঘরে আগুন দিল ছেলে

স্বাস্থ্য কমপ্লেক্সের ডিউটিরত ডা. মো. শাহেদ হাসান খান জানান, সড়ক দুর্ঘটনায় মৃত অবস্থায় মরিয়মকে হাসপাতালে আনা হয়।

রাজাপুর থানা পুলিশের ওসি মু. আতাউর রহমান জানান, পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা