সংগৃহীত
সারাদেশ

পুকুরে ডুবে প্রাণ গেল খালা-ভাগনির

জেলা প্রতিনিধি: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় নির্বাচনে ভোট প্রয়োগ করতে ঢাকা থেকে গ্রামে এসেছিলেন মা-বাবা এ সময় ভাগনি সাথে খেলাধুলা করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে খালা-ভাগনির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় সাইক্যা গ্রামে এই ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন

নিহতরা হলেন, মারিয়া (৮) সাইক্যা গ্রামের রতন সরদার ও মুন্নী বেগম দম্পত্তির ছোট মেয়ে। লামিয়া (৭) একই উপজেলার বালুচর গ্রামের শাহীন মালের মেয়ে। তারা সম্পর্কে ২ জন খালা ও ভাগনি।

নিহত মারিয়ার বড় বোন আশা মনি জানান, আমার মা-বাবা ঢাকায় বসবাস করেন। উপজেলা নির্বাচনে ভোট দিতে গত মঙ্গলবার গ্রামে এসেছেন তারা। তাদের অনেক দিন পর গ্রামে এসে সমবয়সী ভাগনি লামিয়াকে পেয়ে দুপুরে খেলতে বের হয়েছিল মারিয়া। এর পরে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে অনুষ্ঠিত হবে গোসাইরহাট উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ভোট প্রয়োগ করতে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এসেছিলেন মারিয়ার মা-বাবা। গত বৃহস্পতিবার দুপুরে মারিয়া ও তার ভাগনি লামিয়ার সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয়। এরপরে দীর্ঘ সময় তাদেরকে খোঁজাখুঁজি করেও আর কোন খোজ পাওয়া যায়নি। তারপর সন্ধ্যার দিকে বাড়ির পাশের ১টি পুকুরের পাড়ে মারিয়ার জুতা দেখতে পায় তার বড় বোন আশা মনি। এ সময় পুকুরের পাড়ে জুতা দেখে সন্দেহ হলে টর্চ লাইটের আলো জ্বালিয়ে দেখা যায় পুকুরের মধ্যে মারিয়ার লাশ ভেসে রয়েছে। এর পরে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও লামিয়াকে উদ্ধার করে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: এনএসআই পরিচয়ে প্রতারণা, আটক ২

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ জানান, নিহত শিশু মারিয়া ও লামিয়ার লাশ পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর একটি মামলা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে নাছিমা বেগম...

সাড়ে ৭ বছরে সড়কে প্রাণ গেল ৭,৩৬৪ শিক্ষার্থীর

দেশে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে। ২০১৯ সা...

মানিকগঞ্জে হত্যার দায়ে মৃত্যুদণ্ড ২

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডাদেশ, প...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

[ঢাকা, ২৮ জুলাই, ২০২৬] গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয়...

মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ১

রাজধানীর মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নাছিমা বেগম নামে এক নারী নিহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা