সংগৃহীত
জাতীয়

রাজধানীতে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডার জামতলা এলাকায় আকা (২১) নামে ১ যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি মৃতের পরিবারের।

শনিবার (২৫ মে) সকাল ১০টায় অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৫

মৃত যুবকের বাড়ি মুন্সিগঞ্জের সদর থানায়। বর্তমানে তিনি উত্তর বাড্ডার জামতলার ২৯৬ নম্বর বাসার ৫ তলায় ভাড়া থাকতেন।

নিহতের ফুফু পায়েল বলেন, আমার ভাগ্নে তাদের একই বাসার মাহি নামে ১ জনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই নিয়ে মাহির সাথে কোনো এক কারণে তাদের মধ্যে মনোমালিন্যের ঘটনা ঘটে। এরপর সে সবার অগোচরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এর পরে আমরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আমার ভাগ্নেকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: ফের মেট্রোরেলের পিলারে ধাক্কা

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা এই ঘটনার বিষয়টি বাড্ডা থানাকে জানিয়েছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা