সংগৃহিত ছবি
সারাদেশ

শরীয়তপুরে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

মো. আলামিন সাওন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলেন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ ২০২৫) বেলা ১১টার দিকে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের সভা কক্ষে জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: মাগুরার শিশুর মৃত্যুতে ড. ইউনূসের শোক

শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ রেহান উদ্দিনের সভাপতিত্বে ও জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মোজাম্মেল হকের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. জাহিদুল ইসলাম, ডা. সাব্বির রহমান প্রমূখ। এতে উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলায় কর্মরত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা।

উল্লেখ্য, আগামী ১৫ মার্চ ২০২৫ দিনব্যাপী সারা দেশের সাথে শরীয়তপুরেও ১ লাখ ৭০ হাজার ৮ শ ৫৪ শিশুকে ভিটামিন "এ" প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানাগেছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা