ফাইল ছবি
সারাদেশ

পূণ্যস্নানে নেমে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মো. রাশেদুজ্জামান রাশেদ, পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় হিন্দু সম্প্রদায়ের বারুনী মহাস্নান উৎসবে বাবা-মার সাথে অংশ নেয়া ধনঞ্জয় (৪) নামের এক শিশু নদীর পানিতে ডুবে মারা গেছে।

আরও পড়ুন: নদীতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই শিশু আটোয়ারী উপজেলার চুচুলি বটতলী এলাকার রবিচন্দ্র বর্মনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার বাবা-মার সাথে সনাতন সম্প্রাদায়ের পূণ্যার্থী ও সাধু সন্ন্যাসী। নিজেকে পাপমুক্ত করা ও পূণ্যে আশায় বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে উত্তরমুখী স্রোতের জলে স্নান করার উদ্দেশ্যে নদীতে নামে।

আরও পড়ুন: মহিপুরে ২৩ মাছের আড়ৎ পুড়ে ছাই

একপর্যায়ে শিশুটি পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা