ছবি: সংগৃহীত
সারাদেশ

ঈশ্বরদীতে ট্রেন চলাচল স্বাভাবিক 

জেলা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে মালবাহী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ৭ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল চলাচলের সময় বাড়ল ১ ঘণ্টা

বুধবার (২৭ মার্চ) সকাল ৭ টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ জানান, গতকাল ১১ টা ৪৫ মিনিটের দিকে ঈশ্বরদী থেকে খুলনাগামী তেলের খালি ওয়াগন নিয়ে একটি ট্রেন রওনা করলে তা ঈশ্বরদী লেভেল ক্রসিং গেইট অতিক্রম করে বিপরীত দিক থেকে পুশিং এ আসা মালবাহী শানটিং ওয়াগনে আঘাত করে।

আরও পড়ুন: টিকিট কালোবাজারি বন্ধে জিরো টলারেন্স

এ সময় মালবাহী ২ টি ওয়াগনের ৮ চাকা ও লোকোমোটিভের সবগুলো চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনার প্রায় ৭ ঘণ্টা পর আজ সকাল ৭ টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

তিনি আরও জানান, ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন প্রথমে মালবাহী ট্রেনকে উদ্ধার করে। এর ১ ঘণ্টা পর তেলবাহী ট্রেনটিকে উদ্ধার করা হয়। বর্তমানে সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে

এ ঘটনা তদন্ত করতে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা প্রতিবেদন জমা দিলে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ পর্যন্ত দুই ট্রেনের দুই চালকসহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদীতে মালবাহী ২ ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ইঞ্জিন ও দুটি বগির ৮ চাকা লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা-খুলনা রুটে রেল যোগাযোগ বন্ধ থাকে।

আরও পড়ুন: শনিবারের ছুটি বাতিল হতে পারে

এ ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করতে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। প্রাথমিকভাবে দুই ট্রেনের দুই চালকসহ ৩ জনকে বরখাস্ত করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

স্বর্ণের দামে নতুন রেকর্ড

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয...

আরডিআরএস গ্রাহকের তথ্য ফাঁসের অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস বাংলাদেশ (RDRS Bangladesh...

দেশজুড়ে আগামী পাঁচদিন বৃষ্টির আভাস

দেশের উত্তরাঞ্চলে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী পাঁচদিন সারা দেশে বৃষ্টিপাত...

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও মাঝারি ধর...

রাজাপুরে খাল পুনঃখননে ফিরছে কৃষিজমির প্রাণ

এক সময় ভরাট হয়ে পড়েছিল খাল। বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। বর্...

আশুলিয়ায় বকেয়া বেতন পরিশোধ ও অবৈধ ছাঁটায়ের প্রতিবাদে মানববন্ধন

শিল্পাঞ্চল আশুলিয়ায় অবৈধভাবে শ্রমিক-কর্মচারী ছাঁটাই এবং বকেয়া বেতন-ভাতা ও সার...

পঞ্চগড়ে ৩ মাদক কারবারির ৬ মাসের জেল

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেক...

ঝালকাঠিতে অবৈধ বালু সরবরাহ: ৪ বাল্কহেডকে জরিমানা

ঝালকাঠিতে অবৈধভাবে বালু উত্তোলন ও সরবরাহের অভিযোগে ৪টি বাল্কহেড জাহাজকে মোট ২...

জামাত এমপির বিরুদ্ধে ড্রাইভারকে হত্যাচেষ্টা মামলা   

রাজধানীর পল্লবী থানায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা