সংগৃহীত ছবি
সারাদেশ

কাভার্ডভ্যান চাপায় নিহত ১

জেলা প্রতিনিধি: মাগুরায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক হোমিও চিকিৎসকের মৃত্যু হয়েছে। এ সময়ে আহত হয়েছেন তার স্ত্রীসহ ২ জন।

আরও পড়ুন : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিক নিহত

মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের লক্ষ্মীকান্দর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাদ জোয়ার্দার (৪০)। তিনি ঝিনাইদহের পাইকপাড়া গ্রামের মৃত মজিদ জোয়ার্দারের ছেলে।

আরও পড়ুন : বালুর স্তুপে মিলল যুবকের লাশ

জানা যায়, মোটরসাইকেল যোগে স্ত্রী আরাবী খাতুন ও প্রতিবেশী এক নারীকে নিয়ে মাগুরার ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন শাহজাদ। পথে লক্ষ্মীকান্দর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে যশোরমুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শাহজাদ। তার স্ত্রীসহ আহত ২ জনকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল বলেন, পণ্যবাহী কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে। তবে ঘটনাস্থল থেকে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা