সংগৃহীত
সারাদেশ

বালুর স্তুপে মিলল যুবকের লাশ

জেলা প্রতিনিধি: গাজিপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উড়াল সেতুর কাজের জন্য রাখা খোয়া-বালুর মিশ্রিত স্তুপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ভালুকায় ভারতীয় চিনি উদ্ধার

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে শ্রমিকরা খোয়াবালুর কাজ করতে গেলে লাশটি দেখতে পায়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে একটি মোবাইল ফোন পাওয়া গেছে৷

প্রত্যক্ষদর্শীরা বলেন, মহাসড়কে ফ্লাইওভার কাজ চলছে। এজন্য প্রতিদিনই খোয়া বালু এনে ফ্লাইওভারের নিচে রাখা হয়। সোমবার রাতেও খোয়া বালু এনে রাখা হয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা কাজ করতে শুরু করলে মরদেহ বেরিয়ে আসে। পরে শ্রমিকরা ভয় পেয়ে আশপাশের লোকজনকে খবর দেয়।

আরও পড়ুন : বিএসএফের গুলিতে যুবক নিহত

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, ফ্লাইওভার নিচে রাখা খোয়া বালুর স্তুপ থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি। ময়না ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সান নিউজ/এসএম/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা