সংগৃহীত
সারাদেশ

বোয়ালমারীতে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বোয়ালমারী উপজেলা শাখার পক্ষ থেকে শহীদদের গণকবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

আরও পড়ুন : মুন্সীগঞ্জে তরমুজের আমদানি বেড়ে কমেছে দাম

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে বোয়ালমারী সরকারি কলেজ সংলগ্ন গণকবরে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদারের নেতৃত্বে স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনজুর হোসেন তুষার, চতুল ইউনিয়ন চতুল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. ওলিয়ার রহমান, শেখর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার রেজাউল করিম, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শাকিল, ঘোষপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন, যুবলীগ নেতা ওয়ালেদীন মুরসালিন তুলিপ প্রমুখ।

আরও পড়ুন : ট্রলি থেকে পড়ে কিশোর নিহত

নেতৃবৃন্দ স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা