সংগৃহীত
সারাদেশ

ট্রলি থেকে পড়ে কিশোর নিহত

জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় ট্রলি থেকে পড়ে শুভ (১৪) নামের এক কিশোর মারা গেছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

সোমবার (২৫ মার্চ) তেঁতুলিয়ার বাংলাবান্ধা ইউপির দক্ষিণ কাশিমগঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

নিহত ওই কিশোর বাংলাবান্ধা ইউনিয়নের পাঠানপাড়া এলাকার পাথর শ্রমিক আব্দুস সাত্তারের ছেলে।

স্থানীয়রা বলছে, শুভসহ তার বন্ধুরা দুপুরে মহানদা নদীতে যাওয়ার পথে একটি খালি ট্রলিতে উঠে। ট্রলি থেকে এক পর্যায়ে মাটিতে পড়ে যায় সে। শাহাজান নামের এক স্থানীয় যুবক সেখান থেকে তাকে উদ্ধার করে তেঁতুলিয়া হাসপাতাল নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: স্বাধীনতা দিবস স্মৃতিসৌধে মানুষের ঢল

উদ্ধারকারী শাহজাহান জানান, ট্রলি থেকে মাটিতে পড়ে সে সময় অজ্ঞান হয়ে যায়। সেখান থেকে আমি উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি সুজয় কুমার ও বাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন ট্রলি থেকে কিশোরের মৃত্যুর এই বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা