ছবি: সংগৃহীত
সারাদেশ

সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের সিরাজদীখানে পিকাপ ভ্যান ও রিকশার মুখোমুখি সংঘর্ষে শাওন মন্ডল নামে (৮) একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: মোংলায় ত্রিমুখী সংঘর্ষে আহত ৩০

সোমবার (২৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় ঘটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন মন্ডল উপজেলার চন্ডিবরদী গ্রামের শইলেন মন্ডল ছেলে। আহতরা হলেন- শইলেন মন্ডল (৪০) ও তার স্ত্রী মনিকা মন্ডল (২৮)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু

হাসাড়া হাইওয়ে থানার (ওসি) কাঞ্চন কুমার সিংহ জানান, নিমতলা থেকে একটি রিকশা কুচিয়ামোড়ার দিকে যাচ্ছিল। এ সময় অপরদিক থেকে আসা মাওয়াগামী একটি পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলে একটি শিশু নিহত হয় এবং তার বাবা- মা গুরুতর আহত হন।

তিনি আরও জানান, ঘাতক পিকআপটি জব্দসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা