ছবি: সংগৃহীত
সারাদেশ

ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু 

জেলা প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলায় বালুবোঝাই ট্রাকচাপায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ভোলায় সাড়ে ৩ হাজার কেজি মাছ জব্দ

সোমবার (২৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হাজরাবাড়ী পৌর অঞ্চলে হাজরাবাড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর আলম হালিম (৬২) হালিম হাজরাবাড়ী পৌর অঞ্চলের চর আদিয়ারপাড়া গ্রামের মৃত শরীফ উদ্দিন মণ্ডলের ছেলে।

আরও পড়ুন: চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ২

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বালুবোঝাই ট্রাক মাদারগঞ্জ উপজেলা থেকে জামালপুর শহরের দিকে যাচ্ছিল। ট্রাকটি হাজরাবাড়ী বাজারে পৌঁছালে একটি অটোরিকশার সাথে ধাক্কা লাগে। এতে অটোরিকশা থেকে পড়ে গিয়ে ট্রাকচাপায় ঘটনাস্থলেই জাহাঙ্গীর আলমের মৃত্যু হয়।

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহাম্মদ জানান, ট্রাকচাপায় এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা