সংগৃহীত
সারাদেশ

মুন্সীগঞ্জে তরমুজের আমদানি বেড়ে কমেছে দাম 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জে প্রতিদিন কোটি টাকা বিক্রি হওয়া তরমুজ আড়তে এখন তরমুজ রাখার স্থান পাচ্ছেনা কৃষক ও পাইকারি ব্যবসায়ীরা। ফলে বাধ্য হয়ে ট্রলি ও ট্রলারের মধ্যে রেখেই চলছে তরমুজ বিক্রির চেষ্টা। তরমুজ কেনার পাইকার কম থাকায় বিপাকে পরেছেন আরতদার ও কৃষকরা।

আরও পড়ুন: ট্রলি থেকে পড়ে কিশোর নিহত

গত ৩ দিন ধরে বাজারে ব্যাপক তরমুজের সরবারহ বৃদ্ধি পেয়েছে। যার কারনে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ মুক্তারপুর তরমুজ আড়তেও উঠছে প্রচুর পরিমান তরমুজ। আর তরমুজের আমদানি বৃুদ্ধি পাওয়ায় আড়ৎগুলোতে জায়গা সংকুলন হচ্ছেনা। এদিকে তরমুজের সরবরাহ বাড়ায় গত ৩ দিনে অর্ধেকেরও নিচে নেমে এসেছে তরমুজের দাম।

মঙ্গলবার সদর উপজেলার মুক্তারপুর তরমুজ আড়তে গিয়ে দেখা গেছে, ওই স্থানে ১১/১২টি আড়তের সামনে তরমুজের স্তুপ। আড়তগুলোর মধ্যে তিল ধরনের স্থান নেই। আড়তের সামনে রয়েছে ১২টি ট্রাক ভর্তি তরমুজ পাশের ধলেশ্বরী নদীতে ৬টি ট্রলার ভর্তি তরমুজ। এ সমস্ত ট্রলার ও ট্রাক কয়েক লক্ষ তরমুজ রয়েছে বলে জানালেন ব্যবাসায়ীরা। রাতে ট্রলার ও ট্রলি হতে তরমুজ নামাতে দেখা গেলেও তরমুজ কেনার খুব কম পাইকারই চোখে পরেছে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৫ জনের মৃত্যু

তরমুজ নিয়ে আসা একাধিক কৃষক ও পাইকারদের সাথে কথা বলে জানা গেছে, গত ৪/৫ দিন আগে সামান্য শিলা বৃষ্টি হয়েছে। শিলা বৃষ্টি হলে তরমুজ সাধারণত নষ্ট হয়ে যায়। তাছাড়া প্রতিদিনই কম বেশি ঝড়ো বৃষ্টি হচ্ছে। তাই কৃষক শিলা বৃষ্টির ভয়ে জমি হতে তরমুজ কেটে বিক্রির চেষ্টা করছেন। এতে বাজারে প্রচুর পরিমান তরমুজ উঠছে যার কারনে দাম অনেক কমে গেছে।

আড়তে তরমুজ বিক্রি করতে আসা পটুয়াখালী জেলার রাঙাবালি এলাকার কৃষক আরিফ হোসেন বলেন, ৪ দিন আগে আমাদের এলাকায় শিলা বৃষ্টি হয়েছে। এখন প্রতিদিনিই ঝড় বৃষ্টি হচ্ছে। তাই নষ্ট হওয়ার ভয়ে জমি থেকে তরমুজ কেটে এই আড়তে নিয়ে আসছিলাম। দুই দিন ধরে ঘাটে ট্রলার ভিড়িয়ে বসে আছি। বেচাঁবিক্রি তেমন নাই। আগে যে তরমুজ ৪০০-৫০০ টাকায় বিক্রি হয়েছে এখন তা ১০০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে। এই দামে তরমুজ বিক্রি করলে আমাদের প্রচুর লোকসান হবে।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

একই এলাকার অপর চাষি মিজান হাওলাদার বলেন, শিলা বৃষ্টির কারনে জমি হতে তরমুজ সব তুলে ফেলছি। এখন আড়তে তরমুজ নিয়ে এসে বিক্রি করতে পারছিনা। পরিবহনের দাম অনেক বেশি। এ বছর তরমুজ লাগানোর মৌসুমে ভারি বৃষ্টিপাতের কারনে তরমুজের চারার অনেক ক্ষতি হয়েছে। তাই তরমুজের উৎপাদন খরচ বেশি পরেছে। যে তরমুজ উৎপাদন করতে আমাদের ১০০-১৫০ টাকা খরচ হয়েছে এখন তা ১০০-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ব্যাপারে আড়ত সমিতির সভাপতি গোলাম ফারুক বলেন, তরমুজের অবস্থা খুবই খারাপ। একটি ১০-১২ কেজি ওজনের তরমুজ আড়তে ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গত ৪ দিন আগেও যা ৫০০ টাকায় বিক্রি হতো। শিলা বৃষ্টির কারনে কৃষক সব তরমুজ কেটে একসাথে আড়তে নিয়ে আসছে। যার কারনে আমরা আড়তে তরমুজের যায়গা দিতে পারছিনা। আমার এখানে ১২টি আড়তের মধ্যে প্রত্যেকটি তরমুজে ভরপুর। যায়গা দেওয়ার স্থান নেই তরমুজ প্রচুর থাকলেও সেভাবে পাইকার নেই।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

দোহায় যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক , তেহরানের ভিন্ন সুর

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, আগামী মঙ্...

মুন্সীগঞ্জে অপহরণ মামলার ‘মাস্টারমাইন্ড’সহ আরও দুই আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে আলোচিত অপহরণ ও ৪ লাখ টাকা মুক্তিপণ দাবির মামলায় মূল পরিকল্পনাকারী...

সংসদে মাদারীপুরের শিক্ষার্থীদের শিক্ষা সফর, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ

মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রচেষ্টায় জাতীয় সংসদের বাজে...

মুন্সীগঞ্জ শহরে ১০৫ পিস ইয়াবাসহ একজন আটক

মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০৫ পিস ইয়াব...

কক্সবাজারের বালুতেই লুকিয়ে বিলিয়ন ডলারের সম্ভাবনা

বাংলাদেশের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার শুধু পর্যটনের জন্যই নয়, মূল্যবান খনিজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা